1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্মপাশা উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাজছে ২১টি পূজামণ্ডপ

রফিকুল ইসলাম টিটু সুনামগঞ্জ 
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 162 Time View
133

রফিকুল ইসলাম টিটু সুনামগঞ্জ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাইকুরাটি ও ধর্মপাশা সদর ইউনিয়নের প্রতিমাগুলোতে তুলির শেষ আঁচড়, চারপাশে রঙিন আলোর ঝলকানি। শিল্পী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষ একসঙ্গে কাজ করছেন রাতদিন।

পূজা মণ্ডপ কমিটির সদস্যরা জানিয়েছেন, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী ও শিশুদের জন্য আলাদা প্রবেশপথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়ে।আইন শৃঙ্খলার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।’আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এ বছর শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন প্রতিটি মণ্ডপে আমাদের আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক টহল ও মনিটরিং চালাচ্ছি।’

উপজেলা প্রশাসনও উৎসবের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করছে। উপজেলা কর্মকর্তা জনি রায় বলেন আমরা ইতোমধ্যেই সব মণ্ডপ পরিদর্শন করেছি। পূজার সময় স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে পূজাকে কেন্দ্র করে নারীরা নিজ হাতে তৈরি করছেন চিড়া ও ধানের খই—গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখার এই আয়োজন উৎসবকে দিয়েছে বাড়তি মাত্রা। বাজারগুলোতেও চলছে জমজমাট কেনাকাটা, নতুন পোশাক থেকে মিষ্টি—সবখানেই উৎসবের রঙ।

আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চয়তা আর স্থানীয় মানুষের উচ্ছ্বাসে এ বছরের পূজা হয়ে উঠবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর—এমনই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026