ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা
আঃ হালিম আতিক টাঙ্গাইল
Update Time :
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
115 Time View
ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা
আঃ হালিম আতিক টাঙ্গাইল ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার জনাব আবু সাইদ স্যার, অদ্য ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ধলাপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় স্যার জন্ম ও মৃত্যু নিবন্ধন, নিবন্ধন সংশোধন, গ্রাম আদালতের কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি এসকল কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় স্যার ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন, গ্রামীণ জনসাধারণের সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। স্যারের এই পরিদর্শন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও...
145
আঃ হালিম আতিক টাঙ্গাইল
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার জনাব আবু সাইদ স্যার, অদ্য ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ধলাপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় স্যার জন্ম ও মৃত্যু নিবন্ধন, নিবন্ধন সংশোধন, গ্রাম আদালতের কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি এসকল কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় স্যার ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন, গ্রামীণ জনসাধারণের সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
স্যারের এই পরিদর্শন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।