1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রিয়াজুল ইসলাম, হাতিয়া 
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 83 Time View
110

রিয়াজুল ইসলাম, হাতিয়া 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানুল্যাহ গ্রামে অবস্থিত হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কামরুল ইসলাম (কচি) এর বিরুদ্ধে শিক্ষক সংকট সৃষ্টি, নিয়মিত অনুপস্থিতি এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

১৯৯৪ সালে সুখচর ইউনিয়নের কৃতি সন্তান জনাব হেদায়েত হোসেন এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে অভিযোগ রয়েছে, ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম কচি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না। এর ফলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ থাকা সত্ত্বেও শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগে মাত্র একজন শিক্ষক থাকায় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে হাতিয়ার সাবেক এমপি জল দস্যু মোহাম্মদ আলীর ভাগিনা পরিচয় দিয়ে বিদ্যালয়ে দাপট দেখান এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেন। স্থানীয়রা জানান, মোঃ রনি নামে এক শিক্ষার্থীর কাছ থেকে “ ফরম ফিলাপ করাবে” বলে ১০,০০০ টাকা নিয়েছেন তিনি।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026