1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)র অভিযানে ১২৪০০০ পিচ ইয়াবা উদ্ধার, আটক ১ 

এম কে হাসান কক্সবাজার         
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 128 Time View
114

এম কে হাসান কক্সবাজার         

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে, উদ্ধারকৃত ইয়াবার মূল্যে আনুমানিক ৩ কোটি ৭২ লাখ টাকা বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৩০ ব্যাটালিয়ন রামু সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরী ভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসতেছে, এরই ধারাবাহিকতায় আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৩০ ব্যাটালিয়ন রামু এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ১২৪০০০ পিস বার্মিজ ইয়াবা সহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত চালক উমর রাহিন আরফাত(২৬) পিতা- মৃত সেলিম, গ্রাম- ওমর আলী মাতব্বর বাড়ি, পূর্ব ষোল শহর, ডাকঘর- চাঁন্দগাঁও, থানা- চাঁন্দগাঁও, জেলা- চট্টগ্রামেএর বাসিন্দা । আটককৃত পাচারকারীকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত চালক উমর রাহিন আরফাত(২৬) কে প্রথমে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩,৭২,০০,০০০/- টাকা মূল্যের ১২৪০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আটককৃত চালক উমর রাহিন আরফাত(২৬)র ভাষ্যমতে মোঃ রশিদ (৪০), পিতা- অলি আহম্মদ, গ্রাম- বাজার ঘাটা, ডাকঘর- কক্সবাজার, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার উক্ত মাদক চোরাচালানীর সাথে জড়িত রয়েছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৩০ ব্যাটালিয়ন রামু এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র নিরলস প্রচেষ্টায় সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী এলাকাগুলো মাদকমুক্ত থাকে এবং দেশের আইনশৃঙ্খলা উন্নত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026