1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালারমার ছড়া ঘটে চলছে একের পর এক খু,ন,

এম কে হাসান বিশেষ প্রতিনিধি 
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 82 Time View
122

এম কে হাসান বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে কখনো গোষ্টিগত আধিপত্য আবার কখনো রাজনৈতিক আধিপত্য নিয়ে প্রায়শ ঘটে হত্যাকান্ডের মতো নির্মম ঘটনা ।

এবার একই ভাবে গোষ্টিগত আধিপত্যের বলি হলেন অত্র ইউনিয়নের শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামে একজন । কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে এই আধিপত্য বিস্থারের সংস্কৃতি দীর্ঘ দিনের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে স্বজন হারানোর বেদনা পাশাপাশি তারা আবার হয়ে উঠতেছে প্রতিশোধ পরায়ন হয়ে । এই প্রতিশোধের আগুনের শেষ বলি হলেন গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) । গতকাল রাতে কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯)র সঙ্গে সাদ্দাম হোসেন এর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই সাদ্দাম হোসেন নিহত শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল(৪৯)কে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছেন শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯)র পরিবার।

নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমার ছড়া ইউনিয়নের খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে এবং এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন একই গোষ্ঠীর মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।ঘটনার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯)কে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং খুনের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সচেতন মহল মনে করেন এখনই যদি আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির লাগাম না টানেন তাহলে আগামীতে এখানে সাধারণ মানুষের বসবাস কষ্টসাধ্য হয়ে যাবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026