1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ডা,কা,তি নি,হ,ত ১

মনজুর আলম স্টাফ রিপোর্টার 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 122 Time View
157

মনজুর আলম স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মাহমুদুল হক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু যথাযথ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026