1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩জন আ,ট,ক

জি এম শাহিদুজ্জামান লিয়ন শ্যামনগর 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 115 Time View
144

জি এম শাহিদুজ্জামান লিয়ন শ্যামনগর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার শ্যামনগর থেকে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে সেনাবাহিনী। কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের সুন্দরবন বাজার এলাকা উক্ত অভিযান পরিচালিত হয়।

এসময় একই এলাকার সিরাজুল, আব্দুর রহিম ও তার ভগ্নিপতি রওশান আরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল সংরক্ষণের অভিযোগে রওশনারা নামের এক নারীসহ মোজাম আলীসহ তিনজনকে আটক করা হয়। আটক অপর দু’জন হলো আশরাফ হোসেন লাটা ও মোজাম আলী।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সুত্র জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে বিভিন্ন ধরণের ঔষধ এনে বিক্রি করতো চক্রটি। আব্দুর রহিম ও তার বোন রওশন আরার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষধ ও দুই বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ বা উদ্ধারকৃত ভারতীয় মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানিয়েছে যে অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্য সিরাজুল, সিদ্দিক, আবু, কাশেম, আব্দুর রহিম, রফিকুল কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা রাজনীতির সাথে জড়িত। গত প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে চোরাইপথে ভারতীয় মালামাল আনা নেয়া করছে।

স্থানীয়রা আরও জানায় সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। ইতিপুর্বে পুলিশ কয়েকদফা একই চক্রের সদস্যদের আটক করতে অভিযান চালালেও চোরচারকারীরা রুট পরিবর্তন করায় সফল হতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026