1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমিয়ত আয়োজিত ঐতিহাসিক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফলভাবে সম্পন্ন 

শাব্বীর আহমদ শিবলী হবিগঞ্জ 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 107 Time View
135

শাব্বীর আহমদ শিবলী হবিগঞ্জ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ ১৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ঢাকার রমনায় অবস্থিত ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়ত কর্তৃক আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুহতারাম সভাপতি জননেতা শায়খুল হাদীস ইতিহাসবেত্তা আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফি. আন্তর্জাতিক ক্বারী মাওলানা হামিদুল্লাহ সাহেবের কুরআন তিলাওয়াত মাধ্যমে শুরু হয়। দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুল করিম দিলদার ও তাঁর সঙ্গী গন।

যুগ্মসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লুকমান মাজহারীর যৌথ সঞ্চালনায় সারাদেশে থেকে আগত শীর্ষ উলামা মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দরবারের প্রতিনিধি, সুশীল সমাজের পরিচিত মুখ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,দলের জেলা উপজেলা বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জমিয়ত কর্তৃক আয়োজিত আজকের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের আগত অতিথিরা বক্তব্যে বলেন,দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত প্রতিনিধিত্বকারী দল হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

১৯১৯ সে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোন বাতিলের সাথে আপোষ করেনি। সামনে ও করবে না বলে ঘোষণা দিয়েছেন। আকাবির আসলাফের আমানত রক্ত দিয়ে হলেও অতীতের মতো ভবিষ্যতে রক্ষা করবেন। বক্তারা স্পষ্ট করে বলেন। জামাতে ইসলামী হলো আবুল আলা মওদুদীর আদর্শের জামাত । নবীদের দোষ খুঁজে বেড়ানো আর সাহাবীদের সত্যের মাপকাঠি না মানা দল মদীনায় ইসলামের প্রতিনিধিত্ব করে না। ওদের সাথে কোন প্রকার ঐক্য সম্ভব নয়। জমিয়তের আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনের চমকপ্রদ কিছু বক্তার বক্তব্য নিম্নে তুলে ধরেছি।

১. “ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা যাদের মানতে কষ্ট হয় তারা কোনো ইসলামী দল হতে পারে না।আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী হাফি. ২. “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম যে ভূমিকা পালন করছে, উসূলে দ্বীন অনুযায়ী তা যথার্থ। মাওলানা মুসা আল হাফিজ, লেখক ও গবেষক। ৩. “জমিয়ত শত বছর ধরে হক হক্কানিয়তের পতাকাবাহী হয়ে আন্দোলন করে যাচ্ছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ৪. “আমরা দেওবন্দিয়তের শব্দ বুঝি; কিন্তু অর্থ বুঝি না। দেওবন্দিয়ত মানেই জমিয়তে উলামায়ে ইসলাম।

মাওলানা খুবায়েব আহমদ, মুহতামিম, জিরি মাদরাসা, চট্টগ্রাম।৫. “আমার বয়স ষাটের কাছাকাছি। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। যদি রাজনীতি করতাম, তবে জমিয়তেই করতাম। মাওলানা আশরাফ আলী নেজামপুরী, মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা। ৬. মাওলানা যাইনুল আবেদীন সাহেবের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ: ১. জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকে ওলামায়ে দেওবন্দের প্রকৃত প্রতিনিধিত্ব করছে। ২. কিছু উগ্র ও লোভী মানুষ ইসলামী ঐক্যের নামে হক ও বাতিলকে এক করতে চাইছে।৩. এ দেশের মুসলমানদের রাজনৈতিক শত্রুও আছে, ধর্মীয় শত্রুও আছে। বৃহৎ স্বার্থে রাজনৈতিক শত্রুর সাথে ঐক্য হতে পারে, কিন্তু ধর্মীয় শত্রুর সাথে কখনো নয়।

৭. “যাদের আকিদা শুদ্ধ নয়, আমল-আখলাক দুর্বল, তাদের সাথে ঐক্য সম্ভব নয়। যারা শরীয়াহ আইন মানে না, তাদের সাথে ধর্মীয় ঐক্য হতে পারে না; তবে দেশরক্ষার ঐক্য নিয়ে ভাবা যেতে পারে। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা., মুনাজিরে ইসলাম।৮. “জমিয়ত আমাদের আকাবিরদের সংগঠন। আমি স্পষ্ট করে বলছি—হকের সাথে বাতেলের কোনো ঐক্য হতে পারে না। আল্লামা আবু তাহের নদভী কাসেমী, মহাপরিচালক, পটিয়া মাদরাসা। ৯. “ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জমিয়তের অবদান অনস্বীকার্য। এখনও জমিয়ত মানুষের ঈমান-আকিদা রক্ষায় এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় কাজ করছে। মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর, খেলাফত মজলিস। ১০. “আমরা নিজেদের মধ্যে ঐক্য না করে, অন্যদের সাথে ঐক্যের চেষ্টা শুরু করেছি।

মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব, হেফাজতে ইসলাম। ১১. আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী দা.বা., মহাপরিচালক, হাটহাজারী মাদরাসা ১. ঘরে ঘরে কালসাপ ঢুকে যাচ্ছে। জমিয়ত নজরিয়ার হেফাজতের জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমি পূর্ণ সমর্থন জানাই।২. শুধু বক্তব্য নয়, প্রত্যেকে এলাকায় বাস্তব কাজ করতে হবে।৩. আমীরে হেফজতের বক্তব্য সর্বদা স্মরণ রাখতে হবে।৪. জমিয়তের সাথে থাকলেই ঈমান-আকিদার হেফাজত সম্ভব।

১২.খতীবুল উম্মাহ শায়খুল হাদীস আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়্যুবী বলেন, জমিয়তের সূচনা লগ্ন থেকে আজ অব্দি হকের পথে মানুষ কে সুপথ দেখিয়ে যাচ্ছে। সামনে জমিয়ত তাঁর কার্যক্রম এভাবেই চালাবে।। জমিয়তে সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের আমীর আল্লামা মাওলানা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান কাসেমী কুরাইশী, শায়খুল হাদীস আল্লামা আলীমুদ্দীন দুর্লভ পুরী ,হেফাজতের সেক্রেটারি শায়খুল হাদীস আল্লামা সাজিদুর রহমান, পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আল্লামা আবু তাহের নদভী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,জিরি মাদ্রাসার মুহতামিম , দারুল মাআরিফের মুহতামিম মাওলানা ইউনুছ আহমাদ,খতীবে আজম আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব,শর্ষীনা পীর সাহেবের প্রতিনিধি শর্ষিনার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ সাখাওয়াত হোসেন,দৈনিক ইনকিলাবের সম্পাদক এমএ বাহাউদ্দিন, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব জালাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী কেন্দ্রীয় জমিয়ত,বিশিষ্ট লেখক ও গবেষক কবি মাওলানা মুসা আল-হাফিজ, বিশিষ্ট কলম সৈনিক জয়নুল আবেদীন,যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম ও জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনোয়ার করিম যশোরী, জমিয়তের সংগ্রামী কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন, সহ সাংগঠনিক মুফতী নাসিরউদ্দিন, জৈনপুরী দরবারের পীর ড এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে প্রতিনিধি, জেলা উপজেলা বিভিন্ন বিভাগের ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ প্রধান অতিথি হেফাজতের আমীর শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026