
মনজুর আলম স্টাপ রিপোর্টার
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচ শুরু আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শকদের বের করার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় গ্যালারি থেকে সেনা, পুলিশ ও র্যাব সদস্যদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।এ ঘটনায় ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২৫ জন আহত হন। পরে বিকেল পাঁচটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিরাপত্তাজনিত কারণে ফাইনাল ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়।