1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শয়তানের নিঃশ্বাসে গৃহিণী বশ কানের দুল খুলে নিলো প্রতারক

মীর শাহীন লালমোহন, 
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 198 Time View
177

মীর শাহীন লালমোহন, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দ মাস্টার বাড়ির মোঃ হাবীব উল্ল্যাহর স্ত্রী জুলেখা বিবি নামের (৫৫) বছর বয়সী এক নারী শয়তানের নিঃশ্বাসে বুদ হলে প্রকাশ্যে তার কান থেকে এক জোড়া স্বর্ণের দুল খুলে নিয়ে গেছে এক প্রতারক।
ভুক্তভোগী জুলেখা বিবি জানান,আজ ১১-০৯-২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকালে আমি মেম্বারের দোকান নামক স্থানে আমার নাতিকে নিয়ে রাস্তার দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছিলাম,কিছুদূর যেতেই রাস্তার ওপাশে মোটরসাইকেল নিয়ে মাথায় হেলমেট পরা এক যুবককে দাঁড়িয়ে থাকাতে দেখি যুবক আমার কাছে এসে বলেন আমি তাকে চিনি কিনা। কথা বলতে বলতে সে তার পকেট থেকে একটি মোবাইল বের করে আমার নাক ও মুখের সামনে নাড়াচাড় করতে থাকেন,কিছুক্ষণের মধ্যেই আমি হতবিহ্বল হয়ে পড়ি, তখনই যুবকটি আমার কানের দুলগুলো দেখতে অনেক সুন্দর বলে তা খুলে দেখাতে বলে,দুল গুলো আমার মেয়ের আমার না এ কথা জানাই।
কিছুক্ষনের মধ্যেই সে নিজের হাতে আমার কান থেকে স্বর্ণের দুল গুলো খুলে নিয়ে যায়। তখন আমি শুধু অপলক তাকিয়ে দেখছিলাম কিছুই বলার মতো সেন্স কাজ করছিল না। দুল গুলো খোলার পরই ঐ যুবক দ্রুত চলে যায়। আমার কানের ঐ দুল গুলোর বর্তমান বাজার মুল্য প্রায় ৬০ হাজার টাকার মতে।পরবর্তীতে মেম্বারের দোকানের কাছে গিয়ে আমার পরিচিত লোকজনকে এ ঘটনা জানাই তখন তারা আমাকে বলেন আমি নাকি শয়তানের নিঃশ্বাসে অবোলা হয়ে গেছি তাই প্রতারক আমার কানের দুল খুলে নিতে পেরেছে।আমি এ ঘটনায় বিব্রত ও অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি তাই আমার সাথে ঘটে যাওয়া এ ঘটনার উপযুক্ত বিচার দাবী করছি।এ ঘটনায় লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান এ ঘটনায় আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেননি,তবুও আমরা আইন শৃংঙ্খলা রক্ষার স্বার্থে এ ঘটনার তদন্ত করবো।উপজেলার সকল ইউনিয়নে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব্বোর্চ সতর্ক অবস্থানে রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026