1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বান্দরবানের মারমা বাজারে হাসিল দিতে মানা পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই

আলী আশরাফ , স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 132 Time View
166

আলী আশরাফ , স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবান শহরের ঐতিহ্যবাহী মারমা বাজারে জুমে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে এসে কাউকে হাসিল (ট্যাক্স) না দেওয়ার অনুরোধ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান,বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মারমা বাজার পরিদর্শন কালে তিনি বিক্রেতাদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান। তবে তার এমন নির্দেশনা সত্ত্বেও বাজার ইজারাদারের প্রতিনিধি নির্বিঘ্নে টোল-ট্যাক্স আদায় করে যাচ্ছেন। জেলা পরিষদের অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মারমা বাজার থেকে টোল-ট্যাক্স তোলার জন্য টেন্ডার পেয়েছেন মেসার্স মিল্টন ট্রেডার্সের স্বত্বাধিকারী মাও সেতুং তঞ্চঙ্গ্যা। তিনি আদায়কারী হিসেবে নিয়োগ দেন মো. আব্দুল মাবুদকে। পরে আব্দুল মাবুদ টোল আদায়ের দায়িত্ব দেন চসা মং মারমা (বাবু) নামে আরেকজনকে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনো বাজার ফান্ড থেকে টোল বা হাসিল আদায়ের কোনো অনুমোদন দেয়া হয়নি।

এ বিষয়ে চসা মং মারমা জানান, এক গাড়ি কলা ছড়ার জন্য দেড় হাজার টাকা, এক গাড়িতে ৬–৭ শ’ কলার ছড়ি বহন করা যায়। জুমে উৎপাদিত মারফা শসা প্রতি মণ ২০ টাকা, শুকনা হলুদ প্রতি মণ ১২০ টাকা ,বরবটি প্রতি মণ ২০ টাকা, আদা প্রতি মণ ৩০ টাকা এভাবেই কৃষিপণ্যের ওপর টোল ধার্য করে আদায় করা হচ্ছে। এই বিষয়ে আরও তারাছা থেকে আগত জুমে উৎপাদিত কৃষিপণ্য বিক্রেতা থুইনু প্রু (৫০) বলেন, “প্রতি বাজারবার (রোববার ও বুধবার) আমাকে ৫০ টাকা টোল দিতে হয়। ” একই অভিযোগ করেন বাঘমারা থেকে আসা সামাচিং মারমা (৫৫)। তিনি জানান, প্রতি বাজারবারে ৪০ টাকা করে টোল দিতে হয়। আজও দিয়েছি। তবে চেয়ারম্যান যেহেতু সরাসরি এসে বলেছেন টোল না দিতে, তাই ভবিষ্যতে আর দেব না।

এদিকে মারমা বাজারে পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, মারমা বাজার বাজার ফান্ডের আওতাভুক্ত নয়। তাই বাজার ফান্ডের ইজারাদারের এখান থেকে টোল আদায়ের কোনো অধিকার নেই। বিক্রেতাদের কাছ থেকে টোল-ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে।
মারমা বাজার পরিদর্শনে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডা. মং উষাথোয়াই, ক্য সা মং মারমা, উছো মং মারমা, চনুমং মারমা, নারী নেত্রী কৃপা ত্রিপুরা প্রমুখ।
প্রসঙ্গত, মারমা বাজারের অধিকাংশ ব্যবসায়ি নারী। বাজারটিতে পাহাড়ি ও স্থানীয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমনপ্রেমীরা এই বাজার দেখতে ছুটে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026