1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন

আরিফুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 103 Time View
135

আরিফুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তালা সদর ইউনিয়ন বিএনপি এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “ধানের শিষ হলো এদেশের গণমানুষের প্রতীক। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমূখ।
সম্মেলন শেষে তালা সদর ইউনিয়নের বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আবুল কালাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026