
আশরাফুল ইসলাম চৌধুরী সুমন কমলগঞ্জ
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা চৌমুহনী এলাকায় কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এর আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, ছাত্র-যুব সমাজসহ দুই হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলগঞ্জের কৃতি সন্তান ও মানবিক চিকিৎসক ডা. এস.কে. নাহিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আব্দুর রহমান আনসারী ও সঞ্চালনা করেন তরুণ সংগঠক তারেকুল ইসলাম পাটোয়ারি।
বক্তারা অভিযোগ করেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডাক্তার ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। হাসপাতালের আধুনিক ভবন, শয্যা, জেনারেটর, পানির ট্যাংকি ও চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। অপারেশন থিয়েটার থাকলেও সিজার সেবা চালু হয়নি। সরকারি ওষুধ প্রায়শই অপ্রতুল বা ভেজাল, যার কারণে রোগীরা প্রাইভেট ক্লিনিক বা দূরের হাসপাতালে ছুটতে বাধ্য হচ্ছেন।
সামাজিক সংগঠন হৃদয়ে কমলগঞ্জ’ এর আহবায়ক মো. সোলায়মান উদ্দিন অভিযোগ করে বলেন “উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কার্যকারিতা নেই। হাসপাতালের কর্মকর্তা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রোগীরা ন্যায্য স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এর দায়ভার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন বলেন, “সরকারি হাসপাতাল জনগণের ভরসাস্থল হওয়া উচিত। অথচ এখানে রোগীরা চিকিৎসক সংকট, ভেজাল ওষুধ, দীর্ঘ সময় অপেক্ষা ও প্রশাসনিক অনিয়মের শিকার হচ্ছেন