1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমিয়ত মাওলানা মুশতাক হত্যা, আব্দুল হাফিজ ৩ দিনের রিমান্ডে

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 182 Time View
150

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) হত্যা মামলায় জমিয়তের অপর পক্ষের নেতা এম আব্দুল হাফিজকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ( ১০ সেপ্টেম্বর ) দুপুরে দিরাই আমল গ্রহণকারী জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফ এম সাফায়েত সালাম এই রায় মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেরে নূর আলী রিমান্ডের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমাদের প্রিয় ব্যক্তি গাজীনগরী হুজুরের জন্য আজ শতাধিক আইনজীবী আদালতে দাঁড়িয়েছিলাম; আমরা আশা করি, এই হত্যার আসল রহস্য উদঘাটন হবে। আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’’ আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের একাংশের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের রাজনৈতিক উপদেষ্টা।

এদিকে, আলোচিত মুশতাক হত্যার এজাহারভুক্ত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর রায়ের পর খুনিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে শত শত তৌহিদী জনতা বিক্ষোভ করেন। পরে সেখান থেকে জমিয়তের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা একটি মিছিল করে ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আরশাদ নোমান, যুবনেতা ত্বোহা হোসাইন প্রমুখ।

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যা মামলায় সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সিলেট থেকে অভিযুক্ত এম আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকেলে দিরাই আদালতের বিচারক সাফায়েত সালামের আদালতে তাকে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে গ্রেপ্তার আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

জমিয়ত দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাওলানা মুশতাক ফোন করে তার স্ত্রী রুবি বেগমকে জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু তিনি বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনেরা তার খোঁজ করতে থাকেন। তার খোঁজ না পাওয়ায় পরের দিন শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী রুবি বেগম। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকার নদীতে মাওলানা মুশতাকের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026