
নুরে আলম, বরিশাল জেলা
বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল উত্তর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি হোসনে আরা বেবি,বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি নাসরিন, বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান তামান্না, বরিশাল জেলা উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান লিলি। বর্ণাঢ্য র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।