বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্টার
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
131 Time View
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্টার রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার রেজাউল করিম বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, সুশাসিত ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। এ কর্মসূচি...
147
মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্টার
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।
এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার রেজাউল করিম বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, সুশাসিত ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। এ কর্মসূচি শুধু বিএনপি নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা।