
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন
চকরিয়া–পেকুয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী মনোনীত হয়েছেন, মাওলানা মোঃ সরওয়ার আলম কুতুবী,
এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি জনাব মাওলানা মোঃ আমিরুল ইসলাম মীর, বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে একজনকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। নেতৃবৃন্দরা বলেন,ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী জনগণের অধিকার প্রতিষ্ঠা, আমানতদারিত্ব ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন এবং দোয়া করা হয় যেন তিনি ইসলামের দাওয়াত,ন্যায়নীতির পক্ষে কাজ করতে পারেন।
চকরিয়া – পেকুয়া উপজেলার ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা মোঃ সরওয়ার আলম কুতুবী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইসলামভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে সামনে আনতে হবে।”