1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যুবককে ডেকে নিয়ে গলাকেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ২

মামুন মোড়ল, নরসিংদী
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 106 Time View
122

মামুন মোড়ল, নরসিংদী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে, জহিরুল নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে৷

আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জহিরুল ইসলাম ওই ইউনিয়নের কাজির চর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনার পরপর অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো একই গ্রামের আলামিন এর বাড়ির ভাড়াটিয়া, মাসুদ মিয়ার স্ত্রী শেফালী (৩১) ও তার ছেলে রিয়াদ (১৯)। গ্রেপ্তারকৃত ২ আসামি সম্পর্কে মা-ছেলে।

পলাশ থানা পুলিশ ও অভিযোগের এজাহার সূত্রে জানা যায়, কাজিরচর গ্রামের আহত জহিরুল ইসলামের নিকট থেকে সুদে ১ লাখ ২০ হাজার টাকা ধার নেয় আলামিন এর বাড়ির ভাড়াটিয়া, মাসুদ মিয়া। ধার নেওয়ার কয়েক মাস সুদের টাকা পরিশোধ করলেও পরবর্তী বিভিন্ন অজুহাতে ওই পাওনা টাকা আর পরিশোধ করেননি। মূলধন সহ লাভের টাকা বর্তমানে প্রায় ৫ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়।

এই পাওনা টাকা চাওয়ার জেরে আসামিরা পরিশোধের কথা বলে বাসায় ডেকে নিয়ে জহিরুলকে দাঁড়ালো চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। আহতের ডাক-চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ২ ও ৩ নং আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ১নং আসামি মাসুদ মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026