1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রে,ফ,তা,র

মোহন মিয়া স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 158 Time View
148

মোহন মিয়া স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পঞ্চগড় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো: আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদেকুল ইসলাম, এসআই নিমাত নুর চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কাজিরহাট বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তর দিকে জনৈক তোফায়েলের চা বাগানের পাশের কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন—
ফয়সাল আহমেদ বাপ্পী (১৯), পিতা: আফসার আলী, গ্রাম: শুকদেবপাড়া, থানা ও জেলা: পঞ্চগড়।

অভিযানে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পঞ্চগড় জেলায় মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026