1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমি লিখে দিতে অস্বীকার করায় বৃদ্ধাকে মারধর আ,ট,ক ১

লতিফুল ইসলাম কুড়িগ্রাম 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 172 Time View
146

লতিফুল ইসলাম কুড়িগ্রাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রাজারহাটে ষাটোর্ধ বৃদ্ধা সুরোবালা রানীর জমি জোরপূর্বক লিখে নিতে বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। হামলার সময় সুরোবালা রানী ও তার ভাতিজা পরেশ চন্দ্র রায়কে জোরপূর্বক তুলে নিয়ে গোপন কক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে গুরুতর আহত হন পরেশ চন্দ্র রায়। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধা ও তার ভাতিজাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে সুবিত চন্দ্র রায় নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ঠাটমারি (দিনোবাজার) এলাকায়। বৃদ্ধা সুরোবালা রানী অভিযোগ করেন, প্রতিবেশী উৎপল চন্দ্র রায়, পংকজ চন্দ্র রায়, শেফালী রানী ও তার স্বামী প্রদীপ চন্দ্র রায়সহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার দিন তারা কয়েকজন সহযোগীকে নিয়ে সুরোবালার বাড়িতে হামলা চালায় এবং তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলে তাকে এলোপাতাড়ি মারধর ও হত্যার হুমকি দেয়। তিনি আরও জানান, এ সময় ভাতিজা পরেশ চন্দ্র রায় বাধা দিলে তাকেও মারধর করে টেনে-হিঁচড়ে গোপন কক্ষে আটকে রাখা হয়। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে সুবিত চন্দ্র রায়কে গ্রেফতার করি। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।”পুলিশ জানিয়েছে, আটক সুবিত চন্দ্র রায়কে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026