1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা সমন্বয়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইবনে আলী সরকার, নীলফামারী
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 171 Time View
144

মোহাম্মদ ইবনে আলী সরকার, নীলফামারী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডোমার শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ।তিনি বলেন,“এনসিপি জনগণের কল্যাণে বিশ্বাসী। রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। আমরা চাই, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করতে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ শাহ্ আজিজুর রহমান। তিনি বলেন,“রাজনীতি এখন আর ক্ষমতা নয়, সেবার মাধ্যম হওয়া উচিত। সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখে সকল স্তরে কাজ করতে হবে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে না পারলে সংগঠন টিকবে না।”

সভায় বিশেষ বক্তা মোঃ শামসুল হক শাহ বলেন,“জাতীয় নাগরিক পার্টি একটি গণমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তাদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সৎ ও দায়বদ্ধ নেতৃত্ব। সংগঠনকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কাজ করতে হবে মানুষের জন্য, মানুষের সঙ্গে।”অন্য আরেক বিশেষ বক্তা মোঃ আখতারুজ্জামান খান বলেন,“আমরা কেবল রাজনৈতিক কর্মী নই, আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধি। এনসিপি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ বিশ্বাস রাখতে পারে। আমাদের রাজনীতি হবে দায়িত্বশীল, মানবিক ও ন্যায়ভিত্তিক। এই সংগঠনকে ডোমারে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন—এ্যাড. নুর মোহাম্মদ, ডোমার উপজেলা সমন্বয়ক মোঃ আসিফ ইকবাল মাহমুদ। বক্তারা সকলেই সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার তাগিদ দেন। সংগঠনকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

সভায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সভাটি শেষ হয় একতা, ঐক্য এবং দলের প্রতি দায়িত্ববোধের অঙ্গীকারের মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026