1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আজ রাতে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশ থেকেও দেখা যাবে

এস এম আলমগীর হুসাইন 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 243 Time View
135

এস এম আলমগীর হুসাইন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ রাতে আকাশে দেখা মিলবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। বিশ্বের বিভিন্ন হি প্রান্তের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য, যদি আকাশ মেঘমুক্ত থাকে।

পৃথিবী, সূর্য ও চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। তখনই ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ লালচে আভা ধারণ করে, যা সাধারণভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে চাঁদের উপর পড়ার ফলে এ রঙ দেখা যায়।

আজকের গ্রহণকে বিশেষ বলা হচ্ছে কারণ এটি এ বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস। পুরো গ্রহণ প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে, যার মধ্যে পূর্ণগ্রাস পর্যায় চলবে প্রায় ৮২ মিনিট। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং রাত সাড়ে ১০টার কিছু পর চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

এই বিরল দৃশ্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াসহ পৃথিবীর একটি বড় অংশ থেকে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ সরাসরি এ গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।

চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনো সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন হয় না। খোলা আকাশের নিচে দাঁড়ালেই খালি চোখে এই দৃশ্য দেখা যাবে। তবে শহরের কৃত্রিম আলো এবং মেঘাচ্ছন্ন আকাশ পর্যবেক্ষণে ব্যাঘাত ঘটাতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই গ্রহণ জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশে যারা আকাশ পর্যবেক্ষণে আগ্রহী, তাদের জন্য আজকের রাত স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026