1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নীলফামারী জামায়াতে ইসলামির দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা হয়

জামিয়ার রহমান নীলফামারী
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 223 Time View
148

জামিয়ার রহমান নীলফামারী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ডিসেম্বরে হলেও জামায়াত নির্বাচন করতে প্রস্তুত আছে। নীলফামারীর চারটি আসনেই আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।

নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা কার্যালয়ে নীলফামারী সদর আসনের সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনি কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার মেসেজ দিতে হবে। প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আমাদের আবেদন পেশ করতে হবে। এক্ষেত্রে আমাদের নির্বিঘ্নে ও সর্বাত্মকভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

এ সময় আরও উলস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জনাব মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগীয় সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী সদর আমীর আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক শাহসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026