1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে মতবিনিময় ও সম্মাননা প্রদান

এমদাদুল হক ভূইয়া নান্দাইল 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 99 Time View
95

এমদাদুল হক ভূইয়া নান্দাইল 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও মতবিনিময় শেষে কলেজে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, কলেজ গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন, প্রভাষক কামরুল হুদা আফজাল এবং ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সাগর জন কস্তা।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মাজেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এবং জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার সভাপতি কাজী শামছুদ্দিন।

এসময় কলেজের বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্তরা তাঁদের কার্যক্রম তুলে ধরেন। মতবিনিময় পর্বে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, আহসান কাদের মাহমুদ, কাদের ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাসুদুল হক, আব্দুল গনি ভূঁইয়া পলাশ ও আরিফ হাসান আঙ্গুর কলেজের আয়-ব্যয়, অনিয়ম-দুর্নীতি এবং প্রতিষ্ঠাতা আবুল হাকিম ভূঁইয়াকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

প্রশ্নোত্তরে গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, “কলেজের সব সমস্যা ও ঘাটতি দূরীকরণে শিক্ষা, উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধসহ সার্বিক উন্নতির জন্য সকলের সহযোগিতায় কাজ করে যাব।” তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সূধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026