আমজাদ হোসেন চিরিরবন্দর দিনাজপুরের চিরিরবন্দর হাটখোলা জামে মসজিদে দান বাক্স ভেঙে টাকা চুরির চেষ্টা করতে গিয়ে এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (০৬/০৯/২৫ ইং) জোহরের নামাজ শেষে আলেম বেশে মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি। নামাজ শেষে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেওয়ার ভান করে পরে মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশেপাশের দোকানদার ও সাধারণ মানুষ বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। পরে স্থানীয়রা চোরকে জেরা করলে সে জানায়, তার বাড়ি দিনাজপুর শহরে। ক্ষুব্ধ জনতা জনসমক্ষে তাকে ন্যাড়া করে শাস্তি প্রদান করে এবং পরে দিনাজপুরগামী বাসে তুলে দেয়।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার...
138
আমজাদ হোসেন চিরিরবন্দর
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
দিনাজপুরের চিরিরবন্দর হাটখোলা জামে মসজিদে দান বাক্স ভেঙে টাকা চুরির চেষ্টা করতে গিয়ে এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (০৬/০৯/২৫ ইং) জোহরের নামাজ শেষে আলেম বেশে মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি। নামাজ শেষে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেওয়ার ভান করে পরে মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশেপাশের দোকানদার ও সাধারণ মানুষ বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে।
পরে স্থানীয়রা চোরকে জেরা করলে সে জানায়, তার বাড়ি দিনাজপুর শহরে। ক্ষুব্ধ জনতা জনসমক্ষে তাকে ন্যাড়া করে শাস্তি প্রদান করে এবং পরে দিনাজপুরগামী বাসে তুলে দেয়।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।