পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে,ফ,তা,র ১ জন
আং কাদির রাজু জকিগঞ্জ
Update Time :
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
99 Time View
পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে,ফ,তা,র ১ জন
আং কাদির রাজু জকিগঞ্জ ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকার সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানার ৫ নং সদর জকিগঞ্জ সদর ইউনিয়নের কুশয়ারা নদীর ডাইক হতে বাবুর বাজারগামী সিএনবি রাস্তায় নিয়মিত টহল ডিউটি করা কালে, পুলিশের টহল দেখে উক্ত রাস্তায় কয়েকজন জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে জকিগঞ্জ থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোঃ রায়হান উদ্দিন রেহান (৪৫), পিতাঃ-মৃত মখদ্দছ আলী, মাতাঃ-রিনা বেগম, সাং-লালাগ্রাম সহিদাবাদ, ৫ নং সদর ইউনিয়ন, থানাঃ-জকিগঞ্জ, জেলা-সিলেট, এর নিকট হতে ৪০০০ ( চার হাজার) পিচ ইয়াবা মাদক উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে জকিগঞ্জ...
117
আং কাদির রাজু জকিগঞ্জ
০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকার সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানার ৫ নং সদর জকিগঞ্জ সদর ইউনিয়নের কুশয়ারা নদীর ডাইক হতে বাবুর বাজারগামী সিএনবি রাস্তায় নিয়মিত টহল ডিউটি করা কালে, পুলিশের টহল দেখে উক্ত রাস্তায় কয়েকজন জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে জকিগঞ্জ থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোঃ রায়হান উদ্দিন রেহান (৪৫), পিতাঃ-মৃত মখদ্দছ আলী, মাতাঃ-রিনা বেগম, সাং-লালাগ্রাম সহিদাবাদ, ৫ নং সদর ইউনিয়ন, থানাঃ-জকিগঞ্জ, জেলা-সিলেট, এর নিকট হতে ৪০০০ ( চার হাজার) পিচ ইয়াবা মাদক উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার মামলা নং ০৩, তারিখ- ০৬/০৯/২০২৫ ইং ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ রুজু করা হয়েছে।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: