1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাটুরিয়ায় ১৫০০তম পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উদযাপন

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 199 Time View
132

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ১৫০০ তম উদযাপন। এ উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) নিরিবিলি যুব সংঘ ও যুব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ, যুবক, কিশোর ও শিশুদের অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন ইসলামিক পতাকা নিয়ে তারা আনন্দঘন পরিবেশে মিছিলে অংশ নেন।

মিছিলটি সাটুরিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে এসে মিলিত হয় হযরত সৈয়দ শাহ জয়নাল আবেদীন (রাঃ) মাজার শরীফে। মাজার প্রাঙ্গণে পৌঁছে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সেলিম হোসেন ও সৈয়দ সাজ্জাদ হোসেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের আয়োজন সাটুরিয়ার ধর্মপ্রাণ মানুষকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026