কক্সবাজার জেলায় কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ০১ জন ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
Update Time :
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
681 Time View
কক্সবাজার জেলায় কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ০১ জন ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার কক্সবাজার সদর থানাধীন উত্তরন মডেল স্কুল এন্ড কলেজে জেলা পুলিশ কক্সবাজারের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)জুন-২০২৫ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় তাদের কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে এক প্রার্থীর ছবি এবং তথ্যের গরমিলে ধরা পড়লে উক্ত ভূয়া পরীক্ষার্থী মুহিদ আল কাদের (২০), পিতা-শাহ ইউনুস, মাতা-জান্নাতুল নাঈম, সাং-গৌজঘোনা, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা সহ আটক করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিতে এসেছিলো। ফেস ডিটেকশন ক্যামেরায় উক্ত ভুয়া পরীক্ষার্থীর মুখাবয়ব না মিলায় সন্দিগ্ধ ভাবে জিজ্ঞাসাবাদ...
1237
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
কক্সবাজার সদর থানাধীন উত্তরন মডেল স্কুল এন্ড কলেজে জেলা পুলিশ কক্সবাজারের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)জুন-২০২৫ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় তাদের কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে এক প্রার্থীর ছবি এবং তথ্যের গরমিলে ধরা পড়লে উক্ত ভূয়া পরীক্ষার্থী মুহিদ আল কাদের (২০), পিতা-শাহ ইউনুস, মাতা-জান্নাতুল নাঈম, সাং-গৌজঘোনা, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা সহ আটক করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিতে এসেছিলো। ফেস ডিটেকশন ক্যামেরায় উক্ত ভুয়া পরীক্ষার্থীর মুখাবয়ব না মিলায় সন্দিগ্ধ ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজেকে ভুয়া পরীক্ষার্থী বলে স্বীকার করেন।
উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।