1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জনতার ঢল

লক্ষ্মণ রায় পঞ্চগড় 
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 182 Time View
127

লক্ষ্মণ রায় পঞ্চগড় 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দেবীগঞ্জে জনসমুদ্র দেখা গেছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার (২ আগস্ট) সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার থেকে বিএনপি এবং বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শুরু হওয়ার পূর্বে দলের নেতাকর্মীরা একটি বর্নাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। আলোচনা সভার শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং শহীদ জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৈহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রহীন পরিবেশ থেকে মুক্তি পেতে হলে বিএনপির নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবমুখর করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026