
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও জুলাই যোদ্ধাদের মাঝে ক্ষোভ আসন্তোষ দেখা দিয়েছে।
ফেনী সদর পাঁচগাছিয়া ইউনিয়নের মাতিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানাজায় অভ্যক্ষণের পর মাতিয়ারা হারুনের পিংকি স্টোরে স্থানীয় কিশোর- যুবকরা প্রায় সময় টেলিভিশনে খেলা দেখে হৈ হুল্লোড়ে মেতে উঠেন।
পাশের দোকানদার পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম কয়েকজন যুবকের নামে ফেনী মডেল থানা অভিযোগ দায়ের করেন।সেই পরিপ্রেক্ষিতে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরেফিন সিদ্দিকীর নেতৃত্বে মাতিয়ারা এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে ছয়জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মোহাম্মদ হাসান কে জুলাই আন্দোলনের গণঅভ্যক্ষণে আহতের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
স্থানীয় জনগণের প্রতিক্রিয়া
আটককৃত ৭ জন ওই ক্রিড়াপ্রেমী, ওরা ভালো ছেলে।তাদের বিরুদ্ধে অপরাধমূলক কোন কর্মকাণ্ড অভিযোগ নেই। শুধু হাসানকে মামলায় জড়ানো এলাকার জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মুক্তিযোদ্ধা ওবায়দুল হকের প্রতিক্রিয়া
ছেলেরা দোকানে খেলাধুলা দেখে হৈ- হুল্লোড় করতো এতে কোন অপরাধ মূলক কাজ নয়। ছয়জনকে ছেড়ে দিয়ে হাসানকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো পুলিশের উচিত হয় নাই। এটা একটা নেক্কারজনক ঘটনা।
হাসানের বাবা সাথে কথা বলে জানা যায় হাসান কোন রাজনৈতিক দলের কর্মী নয়। এবং হাসান কোন রাজনীতি করে না। অথচ হাসানকে মামলায় ছাত্রলীগের কর্মী দেখানো হয়েছে। জুলাই আন্দোলনে আমার ছেলে হাসিনা বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে। আমার ছেলেকে মিথ্যা মামলায় জোড়ানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) প্রতিক্রিয়া
আরেফিন সিদ্দিকীর বলেন জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তির মামলায় তদন্তে হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে।
তাই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। কাউকে ষড়যন্ত্র মূলক ভাবে মামলায় ফাঁসানোর কাজ করা হয়নি।