1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা

ইমরান মাতুব্বরঃ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 126 Time View
141

ইমরান মাতুব্বরঃ

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পোনা অবমুক্ত করণ, র‍্যলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে উপজেলা চত্তরের সামনের পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী। পরে মুকসুদপুর উপজেলা পরিষদের মেইনগেট থেকে একটি র‍্যলী বের হয়ে উপজেলা অডিটরিয়ম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মৎস অফিসার দেবালা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

গোপালগঞ্জ সদর সহকারী মৎস অফিসার মোঃ সাইয়েদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল, মৎস চাষী দিদারুল আলম রুবেল, অংশবতি বিশ্বাস প্রমূখ।

আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন মৎস্য চাষীসহ বক্তারা। বক্তারা বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। যে কারণে এই অবস্থার উন্নতি সাধনে পুলিশ প্রতিনিধিরা জানান, অবৈধভাবে মাছ ধরা অবশ্যই বন্ধ রাখতে হবে।

তারা বলেন, স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারী ব্যবসায়ীদেরকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছ রক্ষায় প্রজনন মওসুমে গত তিন মাসে জেলায় অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধনে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায়, দিদারুল আলম রুবেল এবং আরিফুল ইসলাম নয়নকে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026