এস এ খান শিল্টু মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তর আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিএসএফ প্রতিনিধি দল। অপরদিকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন।...
124
এস এ খান শিল্টু
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তর
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিএসএফ প্রতিনিধি দল। অপরদিকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন। জানা গেছে, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: