1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

এস এ খান শিল্টু 
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 175 Time View
92

‎এস এ খান শিল্টু

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুরে বিএনপির ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎
‎সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
‎
‎গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “বর্তমান সরকারের নির্বাচন কমিশনার নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন, কিন্তু এনসিপি নামের একটি সংগঠন বলছে নির্বাচন হতে দেওয়া যাবে না। এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনদিন মেনে নেবে না। বিগত ১৭ বছরে যেভাবে ভারতীয় আগ্রাসন বাংলার মানুষের উপরে থাবা হিসেবে এসেছে, সেটার বাংলার মানুষ মেনে নেবে না। ”
‎তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে ব্যালটের মাধ্যমে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ” একইসাথে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
‎
‎এ সময় তিনি বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
‎
‎গণসংযোগ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আনছার উল হক, আলমগীর খান ছাতু, সাবেক পিপি আবু সালে মোহাম্মদ নাসিম হাফিজুর রহমান হাফি, মীর ফারুক, ওমর ফারুক লিটন, রোমানা আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, হামিদ খান গাজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন তপু, সদস্য মেহেদী হাসান রোলেক্স, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, পৌর যুবদল নেতা রিপন, নাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026