1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভোলায় কোস্ট গার্ডের৫ মাসের অভিযানে কোটি টাকার জাল মাছ আটক এবং ৫ জলদস্যু আটক

ইমন রহমান
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 135 Time View
156

ইমন রহমান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ লক্ষ টাকার জাটকা, ৬ কোটি ৭২ লক্ষ টাকার চিংড়ি রেনু, ১৩৫ কোটি টাকার ট্রলার, ২১ লক্ষ ৬৩ হাজার টাকার মাদক, ২ কোটি ৩৯ লক্ষ টাকার সামুদ্রিক মাছ, ৭ লক্ষ টাকার বিদেশি সিগারেট, ১০৯ কোটি ৪০ লক্ষ টাকার বালু উত্তোলনকারী ড্রেজার এবং দেশী ও বিদেশী ১৫২টি আগ্নেয়াস্ত্র ও গুলি-বোমাসহ ৪৩ জন ডাকাতকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। তারই ধারাবাহিকতায় গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, এক হাজার ৫০০টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়াও প্রায় ২৩ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা এবং ৬ কোটি ৭২ লক্ষ পিস চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণসহ চিংড়ি রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়াও কোষ্টগার্ড ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয় এবং সার্চ ও রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ৫ মাসে ২৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১ রাউন্ড গোলার খোসা, ২৭টি হাত বোমা, ৪টি রকেট ফ্লেয়ার, ৩৯টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়।

তিনি আরও জানান, ২১ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ১৮ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৫টি গাঁজা গাছ ও ৩ হাজার ১৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ২ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৯০০ কেজি হাঙর, ৮৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল জব্দ করা হয়।

এছাড়াও ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ১৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং এবং প্রায় ৭ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮৮৯টি বিভিন্ন ধরনের আঁতশবাজি ও ১৯ হাজার ৬০০ স্টিক বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ মাসে ১০৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়াও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১ হাজার ১২০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় সংবাদ সম্মেলনে কথা বলছেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026