1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাবেক চেয়ারম্যান ও ছেলে ছাত্রলীগ নেতা আটক

আবদুল্লাহ আল-মামুন,
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 304 Time View
99

আবদুল্লাহ আল-মামুন,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫২) এবং তার ছেলে আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান নিহাল (২৮)কে আটক করেছে পুলিশ।

গত ৫ আগস্ট ২০২৪ ইং আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে তারা পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী এলাকার একটি ভাড়া বাসা থেকে লামা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম উদ্দিন ও তার পরিবার রাজনৈতিক বিরূপ পরিস্থিতির কারণে আজিজনগর ইউনিয়ন ছেড়ে আত্মগোপনে চলে যান। তাদের খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও এতদিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, “বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালাই। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকার একটি ভাড়া বাসা থেকে জসিম উদ্দিন ও তার ছেলে হাসান নিহালকে আটক করা হয়।”

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

উপজেলা পর্যায়ের অনেকে জানান চেয়ারম্যান জসিম উদ্দিন উনার নেতৃত্বাদ্বিন বিগত বছরগুলিতে বিরোধী মতের মানুষগুলোকে হুমকি-ধমকি ও বিভিন্ন মামলার ভয় দেখিয়ে কোনঠাসা করে রাখার পাশাপাশি গণমাধ্যম কর্মীও উনার নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

রাজনৈতিক অঙ্গনের এক সময়ের প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের গ্রেপ্তারকে কেন্দ্র করে পুরো আজিজনগর ইউনিয়নসহ লামা উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026