1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ময়মনসিংহে একদিনে শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার, নদীতে একজন নিখোঁজ

পুলক শেখ
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 72 Time View
82

পুলক শেখ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় গত বুধবার রাত (১৩ আগস্ট) থেকে বৃহস্পতিবার রাত (১৪ আগস্ট) পর্যন্ত ২৪ ঘণ্টায় শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সময়ে গফরগাঁওয়ের বানার নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন।
নগরীর কোনাচিপাড়া এলাকায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে আবু হুরায়রা (১১) নামে এক মাদ্রাসার ছাত্র মারা যায়। ব্রাক্ষ্মপল্লীতে লিলি বেগম (৫০) নামে এক নারীর মৃতদেহ তার বাড়ি থেকে পাওয়া যায়। ত্রিশালে ফসলের জমিতে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাকশ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়, যার মাথায় গুরুতর আঘাত এবং হাত ভাঙা ছিল।
ভালুকায় গাছের ডাল কাটার সময় ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিক মৃত্যুবরণ করেন। নান্দাইলে একটি বাঁশঝাড় থেকে আসমা খাতুন (৫৫) নামে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ফুলপুরে পুকুর থেকে প্রবাসী খলিলুর রহমান নিকেল (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, যার গলায় ও বুকে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে, গফরগাঁওয়ের বানার নদীতে নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খুঁজে পায়নি।
পুলিশ জানায়, এসব ঘটনার মধ্যে বেশিরভাগই অপমৃত্যু হলেও সন্দেহজনক মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026