1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা

সামিনুর ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 157 Time View
106

সামিনুর ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী তরুন দল জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতা কর্মীরা। আজ সেই মহিয়সী নারীর জন্মদিন, যার জীবনবেদ বাংলাদেশের গণতন্ত্রের রক্তাক্ত ইতিহাসে অমর অধ্যায়। স্বাধীনতার পর এই মাটিতে যিনি হয়েছেন আপসহীন সংগ্রামের জিওন কাঠি। গণমানুষের আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর। বেগম খালেদা জিয়া – নামেই যেন জেগে ওঠে এক সাহসের ইতিহাস!

তিনি শুধু একজন নেত্রী নন; তিনি বাংলাদেশের স্বাধিকার চেতনার জীবন্ত প্রতীক। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রক্তস্নাত আদর্শকে বুকে ধারণ করে, দুঃসাহসিক পথচলায় তিনি গড়ে তুলেছেন লক্ষ কোটি মানুষের স্বপ্ন। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অকুতোভয় নেতৃত্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা।
কারাবরণ, নির্যাতন, ষড়যন্ত্র – কোনো কিছুই তাকে দমাতে পারেনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে।
তার হাত ধরেই দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছেছে ভিজিডি-ভিজিএফের আশীর্বাদ, নারীর ক্ষমতায়নে তিনি রেখেছেন অনন্য ভূমিকা। নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি চালু করেছিলেন বৃত্তির ব্যবস্থা।
“খালেদা জিয়া” নামটি শুনলেই মেহনতি মানুষ খুঁজে পায় ভরসার ঠিকানা।
এই মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এ ছিল হৃদয়ে গাঁথা অকৃত্রিম দায়বদ্ধতা।
যে নেত্রী সারাজীবন লড়েছেন স্বৈরশাসনের বিরুদ্ধে, সেই স্বৈরাচার তাকে দিনের পর দিন রাজবন্দী হিসেবে কারা অভ্যন্তরে রেখে বিন্দু পরিমাণ টলাতে পারেনি। অসুস্থ শরীরে কারাগারের অন্ধকার তাঁকে গ্রাস করতে চাইলেও, তিনি বাংলাদেশের গণতন্ত্রের অবিনাশী মশাল হিসেবে মেরুদন্ড সোজা করে একাই লড়ে গেছেন স্বৈরাচারীর মসনদ এর বিরুদ্ধে।
তাঁর প্রতি সম্মান, তাঁর সংগ্রামের প্রতি শ্রদ্ধা এ শুধু রাজনীতি নয়, এ আমাদের জাতীয় চেতনার দায়।
জন্মদিনের শুভেচ্ছা নিবেন মমতাময়ী মা গনতন্ত্রের মা
আপনার সংগ্রামী জীবনী ই জাতীয়তাবাদী আদর্শের সুপথের দিশা।
নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026