1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে নাসির আহমেদ শাহীন এর কম্বল বিতরণ

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫,
  • 231 Time View
141

মৌলভীবাজারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসির আহমেদ শাহিন এর উদ্যোগে পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের সার্বিক তত্ত্বাবধানে আড়াই শতাধিক ছিন্নমূল শিশু ও অসহায় দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তন হলরুমে বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর সভাপতি সাংবাদিক দুরুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি (সহ-সভাপতি পদ মর্যাদা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন।

মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলার নাট্যলোকের উপদেষ্টা ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বাংলার নাট্যলোক মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির আহমেদ শাহিন বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি’র নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছেন। এরই ধারাবাহিকত মৌলভীবাজারে অসহায় শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

পরে, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026