1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 143 Time View
164

অদ্য ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, রোববার, শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তরফদার মাহমুদুর রহমান।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম; মেজর মেহেদী হাসান, ক্যাম্প কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্প; সিভিল সার্জন জনাব ডাঃ মুহাম্মদ শাহীন; তাহসিন উদ্দিন মাহমুদ, উপ-অধিনায়ক, ৩৯ বিজিবি; জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার, সামাজিক অপরাধ প্রতিরোধ, এবং দুর্ঘটনা মোকাবিলায় জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রথম দায়িত্ব। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। ” তিনি সকল সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে এই প্রয়াসে সহযোগিতা করার আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন এবং আগামী সভায় অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026