1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মহাদেবপুরে ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধ,র্ষ,ণ,কারী রিফাত আটক ১

মহাদেবপুর (নওগাঁ) 
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 148 Time View
170

মহাদেবপুর (নওগাঁ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মহাদেবপুরে ছোট ভাইকে জবাই করে হত্যার ভয়
দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরালকারী মো. রিফাত হোসেন (২৪) কে
আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার দিবারাতে বদলগাছী উপজেলার গোল্লা মাধুপাড়া নামক এলাকায়
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রিফাত হোসেন উপজেলার বিনোদপুর
গ্রামের শহিদুল ইসলামের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ
বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। গত ১৩ জুলাই দুপুরে ওই ছাত্রীটি বিনোদপুর
প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মো. দেলোয়ার হোসেনের
দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। নির্মাণাধীন ওয়াশরুমের পার্শ্বে পৌছামাত্র পূর্ব
থেকেই ঔঁৎ পেতে থাকা রিফাত হোসেন ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক
নির্মাণাধীন ওয়াশরুমের মধ্যে নিয়ে তার ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক
ধর্ষণ করে এবং এ সময় একই গ্রামের মৃত তাজির উদ্দিনের ছেলে ধানী ওরফে দানেস (৫০)
তাদের পাহারা দেয়। এরপর ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়
রিফাত। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা
দায়ের করে। এ ঘটনায় রিফাত হোসেনকে আটক করার জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর
পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার অভিযানের
প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে বদলগাছী উপজেলার গোল্লা মাধুপাড়া নামক এলাকায়
অভিযান চালিয়ে ১নং আসামী রিফাতকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত
রিফাত হোসেনকে মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026