1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খোদ মোহনপুর উপজেলা সাবেক অধ্যক্ষ বিরুদ্ধে অভিযোগ আনলেন বিএনপির উপজেলা সভাপতি 

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫,
  • 244 Time View
151

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

মোহনপুর সরকারি ডিগ্রি কলেজকে দূর্নীতির দারপ্রান্তে রেখে পালিয়েছেন সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন করিবাজ, মোহনপুরে দূর্নীতির মাস্টার মাইন্ড ছিলেন তিনি, এমনটি বলেছেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, দূর্নীতি করে সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ কলেজটিকে ধ্বংস করে দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়ের মূল্য দিয়ে নিজের চরিত্র গঠন করতে হবে, সময়ের মূল্য দিয়ে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে হবে।

 

অন্যদিকে, মোবাইল ও মাদক থেকে দূরে থেকে নিজেকে গড়ে তুলতে বলেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে, আবার মেয়েরা ছেলেদের দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না। নিজেকে গড়ে তুলতে সময়কে কাজে লাগান। একদিন দেখবেন, যার দিকে আপনি তাকাচ্ছেন তিনি ভিজিট দিয়ে আপনার সাথে দেখা করবেন।

 

উক্ত নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ মো. বানী ইয়ামিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আরিফুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক জি.এ.এম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আকতার শামসুজ্জোহা।

 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026