নওগাঁর পোরশায় স্ত্রীকে হ,ত্যা,র পর স্বামীর আ,ত্ম,হ,ত্যা
মোঃ সাজেদুর রহমান,
Update Time :
বুধবার, জুলাই ২৩, ২০২৫,
145 Time View
নওগাঁর পোরশায় স্ত্রীকে হ,ত্যা,র পর স্বামীর আ,ত্ম,হ,ত্যা
মোঃ সাজেদুর রহমান, নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে রাতের অন্ধকারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী। নিহত স্বামী-স্ত্রী হলেন, আব্দুল হাই বাবু (৬০) ও মমেনা বেগম (৩৫)। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজেদের শয়নকক্ষে আব্দুল হাই প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিজে ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। সকালে বিষয়টি জানাজানি হয়। থানা পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।
127
মোঃ সাজেদুর রহমান,
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে রাতের অন্ধকারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী। নিহত স্বামী-স্ত্রী হলেন, আব্দুল হাই বাবু (৬০) ও মমেনা বেগম (৩৫)।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজেদের শয়নকক্ষে আব্দুল হাই প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিজে ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।
সকালে বিষয়টি জানাজানি হয়। থানা পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।