1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বানারীপাড়ায় জামায়াতের পরিচ্ছন্নতার হাতিয়ার মানবতা

নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 124 Time View
121

নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বানারীপাড়ায় রাজনীতির প্রচলিত ধারণাকে ছাপিয়ে এক অনন্য নজির গড়লো পৌর জামায়াতে ইসলামী। রাজপথে বিক্ষোভ কিংবা বক্তৃতায় নয়, এবার তাদের রাজনীতি প্রকাশ পেল পরিচ্ছন্নতার কোদাল, সাবল, গ্লাভস আর মাস্কে—মানবতার ছোঁয়ায়।

১১ জুলাই (শুক্রবার), বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় দিনের এই পরিচ্ছন্নতা কার্যক্রম ছড়িয়ে দেয় স্বস্তির শ্বাস।

দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে অতিষ্ঠ ছিলো জনজীবন। এলাকাবাসীর এই দুর্ভোগের সময়েই মানবিক ভূমিকা পালন করে পৌর জামায়াত।

সকালে শুরু হওয়া এই স্বেচ্ছাসেবী উদ্যোগে নেতৃত্ব দেন পৌর জামায়াতের আমীর কাওসার হোসাইন। সহায়তায় ছিলো যুব সেবা টিম ও পৌরসভা। দলের কর্মীরা হাতে গ্লাভস, মাস্ক, কোদাল, সাবল, হ্যাঁসিয়া এবং ট্রলি ও বালতি নিয়ে ড্রেনের ময়লা অপসারণ করে এলাকাবাসীর চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করেন।

এই কর্মসূচি পরিদর্শনে আসেন বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান এবং তার কর্মীদের উৎসাহিত করার জন্য নিজেও কাজে হাত দেন।

উপস্থিত ছিলেন থানা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর সেক্রেটারি মো. ফাইজুল হক, বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসানসহ বহু দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

পরিচ্ছন্নতার এই স্বতঃস্ফূর্ত মানবিক উদ্যোগে জনসাধারণের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। এক বৃদ্ধ পথচারী বলেন—

> “অনেক সংগঠন দেখি, অনেক নেতা দেখি, কিন্তু কাজ করতে দেখি না। জামায়াতের এই কাজ সত্যিই মন ছুঁয়ে যায়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মানবিক কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়।

এই কর্মসূচি ছিল রাজনীতির প্রতি এক নতুন বার্তা—“জনগণের পাশে দাঁড়ানোই আসল রাজনীতি। বক্তৃতা নয়, কাজই হোক পরিচয়।”

স্রোতের বিপরীতে হাঁটা এই উদ্যোগ শুধু বানারীপাড়ায় নয়, দেশের অন্যত্রও রাজনৈতিক সংগঠনগুলোর জন্য রেখে গেছে এক অনুকরণীয় উদাহরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026