1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, 
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 145 Time View
129

মুহা. ফখরুদ্দীন ইমন, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ মো: ছুট্টু নামে এলাকার চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিরা স্থানীয়দের উপর হামলা চালায়। হামলায় কামরুল হাসান ও আব্দুল হালিম নামে স্থানীয় দুই যুবক আহত হয়েছে। এ সময় হামলাকারীরা কামরুল হাসানের একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন নানকরা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগিদের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের মো: ছুট্টু গত সোমবার রাতে ভারত সীমান্তবর্তী আমজাদের বাজারস্থ দূর্গাপুর এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে মহাসড়ক হয়ে নানকরার দিকে যাচ্ছিল। এ সময় দূর্গাপুর গ্রামের কামরুল হাসানসহ স্থানীয় আরও কতিপয় যুবক তাকে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় যুবকরা মোটরসাইকেলযোগে ধাওয়া করে নানকরা এলাকায় গিয়ে ইয়াবাসহ ছুট্টুকে আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ছুট্টুর সহযোগী মিজানুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয়দের উপর হামলা চালায়। হামলায় আবদুল হালিম ও কামরুল হাসান নামে দুই যুবক আহত হন। এ সময় হামলাকারীরা আবদুল হালিমের মোবাইল ফোন ও কামরুল হাসানের একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত আবদুল হালিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় কামরুল হাসান বাদি হয়ে মো: ছুট্টু ও মিজানুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘মাদক কারবারিদের হামলায় স্থানীয় দুই যুবক আহত হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026