1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন একটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ আসামি গ্রেফতার।

জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
  • 259 Time View
182

জেলা প্রতিনিধি ঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, তালিকাভুক্ত আসামি গ্রেফতারের উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর জনাব শাহদাত হোসেন টিটু এর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রি নং-৩৪, তারিখ- ০৪/০১/২০২৫ খ্রি. মূলে চন্দ্রগঞ্জ থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানকালে ০৪/০১/২০২৫ খ্রি. তারিখ রাত ২৩:০৫ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় অবস্থানকালে তিনি গোপন সংবাদ পান যে, চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর সাকিনস্থ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে একজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে সংবাদের সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিও অফিসার ও ফোর্সদের নিয়ে ০৪/০১/২০২৫ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানা এলাকার লতিফপুর গ্রামে ইয়াকুব আলী পাটোয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে একজন লোক কৌশলে পালানোর সময় ডিবির টিম রাহাত হোসেন বাবু (২৪), পিতা-শাহ আলম, মাতা-রুনা আক্তার, গ্রাম-পশ্চিম লতিফপুর (কোয়ার বাড়ি), ৪নং ওয়ার্ড, ১০নং চন্দ্রগঞ্জ ইউপি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি রাহাত হোসেন বাবু স্বীকার করেন যে, তার নিকট ০১টি এলজি বন্দুক আছে এবং বন্দুকটি চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুরস্থ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে জিসান এর কবরের উপর কবর ঢেকে দেওয়া পলিথিনের নিচে একটি লাল টিস্যু শপিং ব্যাগের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছেন। আসামি রাহাত হোসেন বাবুর দেখানো মতে উল্লিখিত স্থানে তল্লাশি করে কাঠের বাট, ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত দেশিয় তৈরি ০১টি এলজি বন্দুক (দৈর্ঘ্য বাটসহ অনুমান ১৭ ইঞ্চি, লোহার ব্যারেল এর দৈর্ঘ্য ৬.৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য অনুমান ৬ ইঞ্চি) উদ্ধারপূর্বক ০৪/০১/২০২৫ খ্রি. তারিখ রাত ২৩:৫০ ঘটিকায় জব্দ করা হয়। উক্ত ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ ফয়েজ আহমেদ এজাহার দাখিল করলে চন্দ্রগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫/০১/২০২৫ খ্রি. ধারা-The Arms Act 1878 এর 19 (A) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামি রাহাত হোসেন বাবুকে বিজ্ঞ আদালতে সোপর্দসহ রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বৈধ কোন কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়াও, আসামি রাহাত হোসেন বাবু উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়-ভীতি সৃষ্টিসহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে স্থানীয়ভাবে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026