1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নালিতাবাড়ী উপজেলায় দুর্দান্ত সাফল্য: বালু উত্তোলন রোধ ও জন্ম-মৃত্যু নিবন্ধনে শীর্ষস্থান অধিকার

মোঃ হেলাল উদ্দিন
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 124 Time View
113

মোঃ হেলাল উদ্দিন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুর, ২৯ জুন ২০২৫: ২০২৪-২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ, পরিবেশ সুরক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা অনন্য সাফল্য অর্জন করেছে। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করে নালিতাবাড়ী উপজেলা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা আক্তার ববি-এর বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যার স্বীকৃতি স্বরূপ তিনি জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। একইসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) জনাব আনিসুর রহমান তাঁর দক্ষ প্রশাসনিক ভূমিকার জন্য সহকারী কমিশনারদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

এছাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সর্বোচ্চ অগ্রগতি ও সফল বাস্তবায়নের জন্য নালিতাবাড়ী উপজেলা জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে। এই সম্মানজনক অর্জনের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সরাসরি যুক্ত থাকা কর্মকর্তা শফিকুল ইসলাম-কে পুরস্কৃত করা হয়।

এই প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমাকে প্রথম স্থান নির্বাচিত করায় আমি শেরপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দিকনির্দেশনা ও সদয় পৃষ্ঠপোষকতায় এই অর্জন সম্ভব হয়েছে।”

এই সাফল্য কেবল প্রশাসনের নয়, পুরো নালিতাবাড়ী উপজেলার নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026