1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টঙ্গীবাড়ীতে অটোরিকশা চালক কে মারধর ; থানায় অভিযোগ

হোসেন হাওলাদার
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 225 Time View
138

হোসেন হাওলাদার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আজিজ শেখ (৩২) নামের এক অটোরিকশা চালক কে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজিজ লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর গ্রামের হারুন শেখ এর ছেলে।এঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। শুক্রবার (২৮জুন) রাত ৮ টায় উপজেলার হাসাইল বাজারে ৭/৮ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই অটোরিকশা চালক কে মারধর করে পরে বাজারের দোকানদার ও এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগী অটোরিকশা চালক আজিজ শেখ জানান, প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় কলমা থেকে হাসাইল রিজার্ভ আপ-ডাউন ভাড়া পাই। পরে যাত্রী নিয়ে হাসাইল মাছ ঘাটে গেলে যাত্রীরা ঘুরেফিরে রাত ৮ টার দিকে পুনরায় কলমা রওনা হই। পথিমধ্যে হাসাইল বাজারে গাড়ি নিয়ে ডুকতেই পাচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত কাশেম ঢালীর ২ ছেলে উজ্জ্বল (২২) ও জুবায়ের (১৯) ৩ টা মোটরসাইকেলে করে ৭/৮ জন যুবক এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় দোকানদার ও এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর কাইচমালধা মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় উজ্জ্বল ঢালী গংরা দেশীয় অস্ত্র নিয়ে ২য় দফায় আমাকে মারধর করে এবং আমার যাত্রীরা আমাকে রক্ষা করতে আসলে তারাও হামলার স্বীকার হয়। এসময় যাত্রীদের হাতে থাকা দুইটি মোবাইল ফোন ও আমার অটোরিকশার চাবি ছিনিয়ে নেয়। পরে আমার ডাক চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে যাত্রীরা আমাকে টঙ্গীবাড়ী হাসপাতালে নিয়ে যায়।

গাড়িতে থাকা যাত্রী শামীম ও ফারুক জানান, কোনো কিছু বোঝার আগেই হাসাইল ও কাইচমালধা নামক স্থানে ৭/৮ জন লোক এসেই আমাদের ড্রাইভারের উপর হামলা করে। এসময় আমরা ছাড়াতে গেলে আমাদের উপরও চড়াও হয়। আমাদের মোবাইল ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী পাচগাও ইউপি সদস্য বাদশা সরদার বলেন,৫/৭ জন যুবক হঠাৎ করে এসেই অটোরিকশা ড্রাইভার কে মারধর করে। পরে দোকানদার ও স্থানীয়রা ধাওয়া দিলে তার চলে যায়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026