1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত পরীক্ষার্থী ১৭

আজাদ হোসেন নিপু, প্রভাতী বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 214 Time View
133

আজাদ হোসেন নিপু, প্রভাতী বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামালপুর জেলার পৌরসভার অন্তর্ভুক্ত দড়িপাড়ায় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রবেশপত্র না পেয়ে চলমান এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে ১৭ জন পরীক্ষার্থী। ২৬ জুন বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে সকাল ১০টা থেকে কলেজে গিয়ে আন্দোলন করে পরীক্ষার্থীরা। এ ঘটনায় কলেজে তালা লাগিয়ে পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আরও জানা যায় যে, জামালপুর শহরের দড়িপাড়ায় বেসরকারিভাবে কয়েক বছর ধরে চালু করা হয়েছে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ। কলেজটি কোন প্রকার অনুমোদন না থাকায় এবং পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম।

এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে নেয়া হলেও তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কিছুই হাতে পায়নি তারা। এ ঘটনায় ২৬ জুন সকাল থেকে অবস্থান নিয়ে আন্দোলন করেছে ওই কলেজের এইচএসসি পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এ বিষয়ে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সাথে যোগযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান জানান যে, বিষয়টি আমি শুনেছি। প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের কোন অনুমোদন নেই। তবে শিক্ষার্থীরা যদি গতকালও আমাদের জানাত তাহলেও একটা ব্যবস্থা করা যেত। শিক্ষার্থীরা যোগাযোগ করলে বোর্ডের সাথে কথা বলব। লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026