1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পলাশ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মাঝে ছাতা বিতরণ

মিনার হোসেন খান, প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, জুন ২১, ২০২৫,
  • 168 Time View
109

মিনার হোসেন খান, প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশে উপজেলার স্হানীয় সাংবাদিকদের কর্মপরিধিকে সম্মান জানিয়ে পলাশ উপজেলা প্রেসক্লাবের ৫০ জন সাংবাদিকের মাঝে ছাতা বিতরণ করা হয়।

২১ জুন ২০২৫ রোজ শনিবার পলাশ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক এম এ কাইয়ুম।

অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে ছাতা তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির চোখ ও কণ্ঠস্বর। রোদ, বৃষ্টি কিংবা ঝড়—প্রতিকূলতা উপেক্ষা করে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। এই সামান্য উপহার তাঁদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃজাহাঙ্গীর কবির এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব নুরে আলম রনি।

প্রেসক্লাব নেতৃবৃন্দ এম এ কাইয়ুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের পাশে দাঁড়ানো একজন সমাজসচেতন ও মানবিক ব্যক্তির পরিচয় বহন করে। তাঁর এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন, সাংবাদিক সমীর কান্তি দেবনাথ, আখতারুজ্জামান, বায়েজিদ, কামরুজ্জামান, হাবিব, রুবেল, বেলায়েত, জাহিদ হোসেন, শারমিন সুলতানা, কামাল, মনজুর, মিনার খান , রাসেল, বিল্লাল, মামুন শাহ পিংকু সহ আরও অনেকে।

উপস্থিত সবাই এমন জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026