1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হারিয়ে যাওয়ার ২৯ দিন পর জান্নাত খুঁজে পেলো তার পরিবারকে

আব্দুর রহমান সোয়েব, প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, জুন ১৫, ২০২৫,
  • 174 Time View
184

আব্দুর রহমান সোয়েব, প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাত্র ১০ বছরের ছোট্ট মেয়ে জান্নাত। হারিয়ে গিয়েছিল প্রিয় মুখ, পরিচিত পৃথিবী, এমনকি নিজের বাড়ির ঠিকানাও মনে রাখতে পারেনি ঠিকমতো। অপহরণের ২৯ দিন পর, অবশেষে মনপুরায় একদল তরুণ ও প্রশাসনের মানবিক প্রচেষ্টায় ফিরে পেল তার আপন ঠিকানা, ফিরে পেল বাবা-মায়ের কোল।

ঘটনার সূত্রপাত ১৫ মে ২০২৫ তারিখে, যখন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অন্তর্গত এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে জান্নাতকে অপহরণ করে একটি চক্র। অপহরণকারীরা জান্নাতকে ময়মনসিংহ থেকে নিয়ে গিয়ে বরিশালে আটকে রাখে। পরবর্তী ২৯ দিন তাকে একটি গোপন জায়গায় রেখে প্রতিদিন শুধু রুটি ও ডাল খেতে দেওয়া হতো। শিশুটিকে কঠোরভাবে হুমকি দেওয়া হতো কাউকে কিছু বললে মেরে ফেলা হবে।”

১৭ মে ২০২৫ তারিখে জান্নাতের বাবা-মা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, মেয়েটির সন্ধান চেয়ে। এরপরেও মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

১২ জুন ২০২৫ তারিখে, অপহরণকারী চক্রের এক সদস্য কোনো এক অজানা কারণে ১২ তারিখ প্রায় সন্ধ্যা ৬ টায় বরিশালের বেদুরিয়া লঞ্চে জান্নাতকে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। ঠিক সেসময়, চিকিৎসার জন্য ভোলা গিয়েছিলেন মোঃ আব্দুর রহমান সোয়েব ও তার দুই বন্ধু। জান্নাতকে প্রথম বেদুরিয়া লঞ্চে খুঁজে পান সোয়েবের বড় ভাই জনাব মোঃ সোহেল তাজের বন্ধু মোঃ আরিফ। তিনি বিষয়টি বুঝে মেয়েটিকে সোয়েবের কাছে বুঝিয়ে দেন।

সোয়েব মেয়েটির নাম ও তার বাবা-মায়ের নাম জানতে পারেন, তবে সে নিজের ঠিকানা বা জেলা বলতে পারছিল না। পরের দিন সকাল ৯টায় তিনি শিশুটিকে মনপুরা থানায় নিয়ে যান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আহসান কবির ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বিষয়টি অবহিত করেন।

মনপুরা থানার ওসি আহসান কবির অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি গ্রহণ করেন এবং এসআই সাগর দে বাংলাদেশের বিভিন্ন জেলার থানায় তথ্য পাঠিয়ে খোঁজ চালাতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় ১৩ জুন বিকেল ৪টার দিকে মুক্তাগাছা থানার এসআই রতন ও বিশ্বজিৎ-এর সহায়তায় জান্নাতের পরিবারের অবস্থান শনাক্ত হয় এবং ভিডিও কলে মেয়েটির সঙ্গে তাদের কথা হয়।

১৪ জুন সন্ধ্যা ৭টার দিকে জান্নাতের বাবা-মা মনপুরা থানায় এসে মেয়েকে ফিরে পান। মেয়েকে পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন — দীর্ঘ ২৯ দিন পর ভালোবাসার এক পুনর্মিলন ঘটে মনপুরার মাটিতে।

১৫ জুন ২০২৫ তারিখে মনপুরা থানার অফিসার ইনচার্জ জনাব আহসান কবির যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জান্নাতকে তার বাবা-মায়ের জিম্মায় বুঝিয়ে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই অপহরণ চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে, এবং খুব শিগগিরই দায়ীদের গ্রেপ্তার করা হবে।

এই পুরো ঘটনায় যে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন মোঃ আব্দুর রহমান সোয়েব, ও তার দুই বন্ধু মোঃ আল-আমীন শান্ত, এবং মোঃ সাইদুর রহমান রোমান সহ মনপুরা থানা পুলিশ এবং সংশ্লিষ্টরা—তা সত্যিই অনুকরণীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026